শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৮:৪৪
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ভারতের ৭ রাজ্যে পঙ্গপালের হানা

অনলাইন ডেস্ক  মহামারি করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে ভারত। এবার সেই করোনা আতঙ্কের মধ্যে পশ্চিম ও মধ্য ভারতের অন্তত ৭ রাজ্যে হানা দিয়েছে পঙ্গপাল। তবে এটি ঠেকাতে না পারলে ভারতের শস্যভাণ্ডরে সংকট দেখা দেবে বলে হুঁশিয়ারি করেছে জাতিসংঘ।

এরমধ্যেই, ব্রিটেন থেকে নিধনযন্ত্র আনছে দেশটির সরকার। ফসল বাঁচাতে জমিতে কীটনাশক ব্যবহার করতে শুরু করেছে কৃষকরা। উত্তর প্রদেশের মথুরাতেও হানা দিয়েছে পঙ্গপাল। পরিস্থিতির দিকে নজর রেখে টাস্কফোর্স তৈরি করেছে জেলা প্রশাসন।

পাকিস্তান পেরিয়ে এপ্রিলের প্রথম দিকে রাজস্থানে ঢুকেছিল পঙ্গপালের দল। এরপর ভারতের উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানায় তাণ্ডব শুরু করেছে শস্যখেকো পঙ্গপাল। ফসলি জমিতে আক্রমণের পাশাপাশি ঢুকে পড়ছে বাসাবাড়িতে। দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। একজন বলেন, ফসল নষ্ট করছে। গাছের পাতা খেয়ে ফেলছে। মানুষের খাবার, পশুর খাবার সব ধ্বংস করে দিচ্ছে।

মানোজ পুষ্প বলেন, ৫ কিলোমিটার লম্বা এবং দেড় কিলোমিটার চওড়া পঙ্গপালটি। ইতোমধ্যে ৩০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ, প্রশাসনের প্রতিনিধি, পতঙ্গবিজ্ঞানী এবং কৃষিবিজ্ঞানীরা যৌথভাবে বৈঠক করেছেন। পঙ্গপাল ছড়িয়ে পড়া ৬০ শতাংশ এলাকায় কীটনাশক ছিটানো হয়েছে।

অত্যাধিক বৃষ্টিপাত, ভারত মহাসাগরে ঘনঘন ঘূর্ণিঝড়ের কারণে পঙ্গপালের তাণ্ডব বাড়ছে বলে ধারণা। পঙ্গপাল গড়ে ৯০ দিন জীবিত থাকে। মরু পঙ্গপালের ঝাঁক দিনে ১৫০ কিমি পর্যন্ত যেতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, পূর্ব আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং লোহিত সাগর সংলগ্ন এলাকায় অনুকূল আবহাওয়ার জেরেই পঙ্গপালের বিপুল প্রজনন ঘটেছে। আর সেই ধাক্কাই এখন সামলাতে হচ্ছে ভারতের অন্তত সাত রাজ্যকে।