শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৭:৩৭
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক  মহামারি নভেল করোনাভাইরাস ইউরোপে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমে এলেও যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল চলছেই।
এককভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের। নিঃসন্দেহে করোনায় এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

বুধবার (২৭ মে) ওয়ার্ল্ডো মিটারের সবশেষ তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ তিনশ ৯৬ জন। দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার নয়শ ৬৫ জন মানুষ। সুস্থ হয়েছেন চার লাখ ৭৩ হাজার একশ ৯৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫৯১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার তিনশ ৩৯ জন।

এর আগে ন্যাশনাল মেমোরিয়াল ডে আয়োজনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মৃতের সংখ্যা কমতে শুরু করায় করোনা ভাইরাস জয়ের পথে আমরা। শিগগিরই জয় করব সে প্রত্যাশা আমাদের। যদিও দেশটিতে এখনও মৃত্যু ঘণ্টা বেজেই চলেছে।

বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ ৮৪৭৯৫ জন, মারা গেছেন ৩ লাখ ৫২ হাজার ২২৫ জন আর সুস্থ হয়েছেন ২৪ ৩০ ৫৯৩ জন।