শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৭:২০
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড, ৫ করোনা রোগীর মরদেহ উদ্ধার

ডেক্সরিপোর্ট  রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে হাসপাতালটির নিচের প্রাঙ্গণে করোনাভাইরাসের রোগীদের জন্য খাটানো তাঁবুতে আগুন লাগে। এসি বিস্ফোরণের ফলে এ আগুন লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা গেছে। নিহতের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী।

আগুনের সুত্রপাত বিষয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, এসি বিস্ফোরণের ফলে এ আগুন লেগেছে। রাত ১০টার কিছু পরই আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

তিনি বলেন, করোনা রোগীর জন্য নিচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষ থেকে ৫ জন রোগী বের হতে পারেননি। তারা এ দুর্ঘটনায় মারা গেছেন।