রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশে করোনার চিকিৎসায় প্রয়োগ হচ্ছে রেমডিসিভির

ডেক্সরিপোর্ট  দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডিসিভির প্রয়োগ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২৬ মে থেকে ঢাকার বিশেষায়িত করোনা হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের চিকিৎসায় এই ওষুধ প্রয়োগ শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানা যায়, গত ২৩ মে থেকে ওষুধ প্রশাসন অধিদফতর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দেওয়া রেমডিসিভির হাসপাতালগুলোতে পাঠাতে শুরু করে।

কুয়েত মৈত্রী হাসপাতালের ত্বত্তাধায়ক ডা. শিহাব উদ্দিন বুধবার বলেন, মঙ্গলবার থেকে গুরুতর অসুস্থদের রেমডিসিভির প্রয়োগ করা শুরু হয়েছে। প্রয়োগের পর রোগীদের শারীরিক অবস্থা উন্নতির দিকেই লক্ষ্য করা যাচ্ছে।

তিনি জানান, এসব রোগীদের যেহেতু অক্সিজেনসহ অন্যান্য ওষুধও দেওয়া হচ্ছে। তাই এখনই কার্যকরিতা সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব না। কার্যকারিতা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বুধবার পৌঁছেছে রেমডিসিভির। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কেএম নাসির বলেন, আজ হাতে পেয়েছি এবং আজ থেকেই চিকিৎসাধীন রোগীদের শরীরের প্রয়োগ করব।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসান বলেন, রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে রেমডিসিভির পাঠানো হয়েছে। পরবর্তীতে অন্যান্য করোনা বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে।

রেমডিসিভির প্রয়োগের নিয়ম সম্পর্কে সংশ্লিষ্টরা বলেন, প্রথম দিন গুরুতর অসুস্থ রোগীকে দুই ডোজ করে রেমডিসিভির দেওয়া হয়েছে। পরে দ্বিতীয় দিন থেকে এক ডোজ করে দেওয়া হচ্ছে। সর্বোচ্চ একজন রোগীকে ৫-১০ ডোজ করে রেমডিসিভির দেওয়া হবে।

এর আগে গত ২১ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে রেমডিসিভির হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।