শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, ভোর ৫:৪৭
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নিলেন কে এম আলী আজম

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন কে এম আলী আজম।

বুধবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিদায়ী শিল্পসচিব আবদুল হালিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

কে এম আলী আজম বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের সদস্য। তার বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উদয়পুর গ্রামে।

শিল্প মন্ত্রণালয়ের যোগদানের আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

কে এম আলী আজম ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন।