শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, ভোর ৫:৩৫
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

শেবাচিমের করোনা ওয়ার্ডে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম)হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে সোহেল মাহমুদ (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

মৃত সোহেল মাহমুদ (৩৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রশিক্ষণ ও সমাজ কল্যাণ শাখায় কর্মরত ছিলেন।তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে। সোহেল মাহমুদ এক সন্তানের জনক।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।

ওসি নুরুল ইসলাম জানান, বুধবার বিকেলে সোহেল মাহমুদকে শ্বাসকষ্ট নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। রাত সোয়া ১২টার সময়ে তার মৃত্যু হয়। এছাড়া সোহেল ডায়াবেটিস ও অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, তীব্র শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ওই পুলিশ সদস্যকে ভ্যান্টিলেশন দেওয়া হয়েছিল। তিনি করোনা আক্রান্ত কি-না তা নিশ্চিত না। মৃত্যুর পরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।