শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ৩:৪৭
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

করোনা শনাক্তকরণে মেডিকেল রোবট তৈরি করল ইরান

অনলাইন ডেস্ক  চিনের পরে ইরানে সবচেয়ে বেশি থাবা বসিয়েছিল মারণ করোনা ভাইরাস। এবার করোনা মোকাবিলায় অভিনব ও উন্নত প্রযুক্তি ব্যবহার শুরু করল ইরান। করোনা চিকিৎসায় মেডিক্যাল রোবট বানিয়েছে দেশটি।

গতকাল বুধবার নিজেদের তৈরি প্রথম অপারেশনাল মেডিকেল রোবট উদ্বোধন করেছে তারা। এর নাম দেওয়া হয়েছে ‘কেওয়ান লাইফবট’। এই রোবটকে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের আরও একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে এই রোবট তৈরি করা হয়েছে। অন্যান্য দেশের মতো ইরানে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর এর প্রয়োজনীয়তা অনুভব করে দেশটির স্বাস্থ্য বিভাগ। তাই একমাসের কম সময়ে এ রোবট তৈরি করেন ইরানের বিশেষজ্ঞরা।

ইরানের এই মেডিকেল রোবটে স্টেরিও ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে চলাচলের পথের বাধা শনাক্তকরণ সেন্সর ছাড়াও শরীরের তাপমাত্রা ও রক্তের অক্সিজেনের স্তর পরিমাপ করার প্রযুক্তি রয়েছে। প্রয়োজনে এতে আরো কিছু সেন্সর যুক্ত করা যাবে।
এ ছাড়াও চিকিৎসক ও রোগীর মধ্যে অডিও-ভিডিও যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কক্ষে খাবার ও ওষুধ পরিবহন করতে পারবে রোবটটি। তা ছাড়াও রোবটটিতে অন্যান্য রোবট নিয়ন্ত্রণেরও ব্যবস্থা রাখা হয়েছে।