শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

সাংবাদিক নেতা আবু জাফর সূর্য সস্ত্রীক করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। নমুনা পরীক্ষায় আগের দিন দুজনেরই কোভিড-১৯ ‘পজিটিভ’ ফল এসেছে বলে শুক্রবার সকালে সাংবাদিক নিজেই জানিয়েছেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত সাংবাদিকদের জন্য করোনাভাইরাস পরীক্ষার বুথে নমুনা দেয়ার পর বৃহস্পতিবার বিকালে তারা জানতে পারেন করোনায় আক্রান্ত।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “কিছু দিন ধরেই আমি ও আমার স্ত্রী জ্বর, ঠাণ্ডা-কাশিতে ভুগছি। মাত্রা বেশি হওয়ার পর গত বুধবার জাতীয় প্রেস ক্লাবে দুজনের নমুনা দেই। বৃহস্পতিবার বিকালে আমাকে জানানো হয়েছে, আমাদের দুজনেরই করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ এসেছে।”

এদিকে দেশে করোনাভাইরাস আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। তাদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে দুজনের। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। আর ৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।