রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা পরবর্তী বিশ্ব ক্ষুধাময় হওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক   জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রগতির পরেও বর্তমানে সারাবিশ্ব করোনা ভাইরাসের কারণে অত্যন্ত সঙ্কটের মধ্যে আছে।

বৃহস্পতিবার (২৮ মে) নিউইয়র্কে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপকালে করোনার জেরে বিশ্বের ভঙ্গুর অবস্থার কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া না গেলে করোনা ভাইরাস মহামারিটি বিশ্বজুড়ে অকল্পনীয় ধ্বংসযজ্ঞ এবং যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, ক্ষুধা ও দুর্ভিক্ষ আসন্ন। ছয় কোটি মানুষ দারিদ্র্যের নিম্নসীমায় চলে যাবে। বিশ্বের অর্ধেক মানুষ কাজ হারিয়ে ফেলতে পারে। এক দশমিক ছয় বিলিয়ন মানুষ জীবিকা হারিয়ে ফেলতে যাচ্ছে।

সারাবিশ্বে আট দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। ১৯৩০ সালের পর সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে বিশ্ব। সে কারণে করোনা পরবর্তী বিশ্ব ক্ষুধাময় হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৯ লাখ পাঁচ হাজার দুশ ৯২ জন এবং মারা গেছে তিন লাখ ৬২ হাজার ২৩ জন।