শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১:০৫
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ঘূর্ণিঝড় আম্পান: প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

ডেক্সরিপোর্ট  সম্প্রতি ঘটে যাওয়া সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

চার্লস চিঠিতে লিখেছেন, ‘প্রলয়ংকরি ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে বাংলাদেশে মানুষের জানমালের ক্ষয়ক্ষতিতে আমি এবং আমার স্ত্রী যে কি পরিমাণ দুঃখিত হয়েছি তা আপনাকে জানাতে চাই।’ প্রিন্স চার্লস বলেন, যারা হতাহত হয়েছে বা ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের জন্য তার এবং ক্যামিলিয়ার হৃদয় ভেঙে গেছে। ‘আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতটা ভয়ানক কঠিন ছিল, কেননা, এ সময় তারা একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন,’ লিখেছেন তিনি।

চার্লস যোগ করেন, ‘আমাদের সম্ভব সবচেয়ে বড় সমবেদনা এবং বিশেষ প্রার্থনা, আপনার কোভিড-১৯ মহামারি এবং এই ভয়াবহ তীব্র ঝড়ের ক্ষতি, উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের প্রেক্ষাপটে এমন নিদারুন উদ্বেগের সময়ে বাংলাদেশের জনগণের সাথে রয়েছে।’

প্রসঙ্গত, সুপার সাইক্লোন আম্পান গত ২০ মে বিকালে ভারত ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রথমে আঘাত হানে। এতে দেশের উপকূলীয় এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ব্যাপক ক্ষতি হয়।