শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:৫৭
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

করোনাকে স্ত্রীর সঙ্গে তুলনা করে তোপের মুখে ইন্দোনেশিয়ার মন্ত্রী

 অনলাইন ডেস্ক  মহামারি করোনাভাইরাসকে স্ত্রীর সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার সুরক্ষা-মন্ত্রী মোহাম্মদ মাহফুদ।
গত বুধবার ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে ওই মন্ত্রী বলেন, ‘করোনা হল স্ত্রীর মতো। নিয়ন্ত্রণ করার চেষ্টায় থাকবেন। কিন্তু পারবেন না।’ ইংরেজিতে বক্তব্য দেওয়া ওই ভিডিওতে তিনি আরও বলেন, এভাবে এক সময় আপনি তার সঙ্গে থাকা শিখে যাবেন। এটি শোনার পর দেশটির নারীবাদী সংগঠনগুলো প্রতিবাদ করেছে।
কেউ কেউ তার পদত্যাগের দাবিও তুলেছেন! দেশটির বেসরকারি সংস্থা উইমেন সলিডারিটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিন্দা নিসা ইয়ুরা বলেন, এ ধরনের মন্তব্য নারীর প্রতি সহিংসতাকে আরো স্বাভাবিক করে তুলবে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমেও মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কটাক্ষ শুরু হয়েছে।
ইন্দোনেশিয়ার নারী নেত্রীরা তীব্র সমালোচনা করছেন এবং এমন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনায় ২৪ হাজার ৫৩৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৪৯৬ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ হাজার ২৪০ জন।