বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১১:২৬
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

খরচ পোষাতে ভাড়া বাড়াতে চান লঞ্চ মালিকরা

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি বন্ধ থাকার পর রোববার থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন। তবে নৌপথে স্বাস্থ্যবিধি মানতে হলে খরচ পুষিয়ে নিতে ভাড়া বাড়ানোর দাবী করছেন লঞ্চ মালিকরা।

ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী বিলাসবহুল নৌযানের সংখ্যা ২৩টি। উপকূলীয় এলাকায় চলে ২শ’টি আর সারা দেশে বিভিন্ন ধরণের নিবন্ধিত ছোট-বড় নৌযানের সংখ্যা ৭৫০টি।

এমভি কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন, বর্তমান প্রেক্ষাপটে ধারণ ক্ষমতার ৫০ বা ৬০ ভাগ যাত্রী পরিবহন করতে হবে। এতে আয় আগের চেয়ে কমবে। তাই লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করার কথা বলছেন তিনি।

একই সাথে নৌপরিবহনে প্রণোদনা দেবার দাবি করলেন এমভি সুন্দরবন লঞ্চ মালিক ও কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান রিন্টু।

করোনা সংক্রমণ রোধে নৌপথে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন বরিশাল সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

শুধু ঢাকা-বরিশাল নৌপথে দৈনিক গড়ে ১২ থেকে ১৫ হাজার যাত্রী যাতায়াত করেন। আর রাজধানীর সাথে উপকূলীয় এলাকা সমূহে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা আরও লক্ষাধিক।

তবে নৌপথে স্বাস্থ্যবিধি পুরাপুরি না মানা হলে এর পরিণাম হবে ভয়াবহ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।