বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

একনেকে উঠছে চার প্রকল্প

ডেক্সরিপোর্ট  সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে বিশেষ অনুমোদন পাওয়া চার প্রকল্প উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। আগামী ২ জুন অনুষ্ঠেয় একনেকে এই চারটি প্রকল্প উপস্থাপন করা হবে।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে একনেক বৈঠক বন্ধ থাকায় জরুরি বিবেচনায় প্রকল্পগুলো অনুমোদন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার একনেক বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো উপস্থাপন করা হবে।

একনেকে উঠতে যাওয়া প্রকল্প চারটি হলো— বিশ্বব্যাংকের ঋণে করোনা মোকাবিলা প্রকল্প, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে করোনা মোকাবিলা প্রকল্প, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্প এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় পর একনেক বৈঠকটি অনুষ্ঠিত হবে ভার্চুয়াল বৈঠক আকারে। গণভবন থেকে যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপাসন শেখ হাসিনা।

এর আগে, গত ১০ মার্চ সবশেষ একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর আড়াই মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই বৈঠক। ফলে বেশকিছু প্রকল্প প্রক্রিয়াকরণ শেষে হলেও সেগুলো অনুমোদন পায়নি। পরিকল্পনা কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, এখন সেগুলো থেকে বেছে গুরুত্ব বিবেচনা করে একনেকে অনুমোদনের জন্য সুপারিশ করা হবে।