বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং, রাত ১১:২০
শিরোনাম :
বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঢাকা মুখী যাত্রীদের উপচেপড়া ভিড়

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি নিয়েই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঢাকা মুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে শনিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই যাত্রীদের ভিড় বেড়ে যায়। এ ঘাটের চারটি পন্টুন দিয়ে ওঠা নামা করছে ফেরিগুলো।

জানা যায়, কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া নৌরুটের যাত্রীর চাপ সামাল দিতে আরও দুটি ফেরি যুক্ত করা হয়েছে। ফলে এই রুটে মোট ১৭টি ফেরি সর্বক্ষণ চলাচল করছে। প্রতিটি ফেরিতে উপচেপড়া ভিড় দেখা গেছে।

ফেরি এসে ঘাটে ভিড়লেই ১০ মিনিটের মধ্যে যানবাহন ও যাত্রীতে ভরে যাচ্ছে। তবে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘাটে আসা যাত্রীরা মানছে না সামাজিক দূরত্ব। ফলে করোনার ঝুঁকি রয়েই যাচ্ছে। পুলিশ সকাল থেকে ঘাটে দায়িত্ব পালন করছে।

এদিকে চালক ও কর্মচারীরা জানান, করোনা সংক্রমণের মধ্য দিয়ে ফেরিগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রী আসা-যাওয়ার কারণে ফেরির কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে।

কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুল আলীম জানান, গত তিন দিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন ছোট যানবাহনে করে যাত্রীরা ঘাটে আসছেন।

তবে ঘাট পর্যন্ত আসতে যাত্রীদের গুণতে হচ্ছে ৫ থেকে ৭ গুণ বেশি ভাড়া। এই নৌ-রুটে গেলো আড়াই মাস ধরে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলো যানবাহন পারাপারের পাশাপাশি যাত্রী পারাপারে হিমশিম খাচ্ছে।

তিনি জানান, বর্তমানে ওই নৌরুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১৩টি ফেরি চালু রাখা হয়েছে। বাকি পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

তবে ব্যক্তিগত পরিবহনের চাপ বাড়তে থাকলে সেগুলো ছাড়ার কথা রয়েছে। ঘাট এলাকায় পুলিশ, আনসার ও নৌ-পুলিশের একাধিক টিম কাজ করছে। নিরাপত্তার জন্যে ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়ন রয়েছে।