বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, সকাল ৭:০৪
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

পঞ্চম দফায় ভারতে একমাস বাড়ল লকডাউন

অনলাইন ডেস্ক  ভারতে পঞ্চম দফায় আরও একমাস লকডাউন বাড়ানো হয়েছে। এবার লকডাউনের নাম দেওয়া হয়েছে আনলক-১। শনিবার (৩০ মে) ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

৩০ মে থেকে ঘোষিত লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে। তবে তারপর লকডাউন আর বাড়ানো হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এবার লকডউনের মধ্যে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৮ জুন থেকে ভারতে সব রাজ্যে খুলবে উপাসনালয়। কনটেনমেন্ট এলাকা ছাড়া খুলবে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল এবং বারও। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে। চতুর্থ দফায় নাইট কারফিউ লাগু করা হয়েছিল। সময় ছিল সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা। সেই সময় কমিয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা করা হল।

এর আগে গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু করে দেশটির সরকার। প্রথম দফায় ২১ দিন, পরের দফায় ১৯ দিন এবং তার পরের দুই দফায় ১৪ দিন করে মোট ৬৮ দিনের লকডাউন করা হয়। ৩১ মে ছিল ৬৮ দিনের লকডাউনের সীমা।

আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আবার নতুন লকডাউন করা হলো দেশটিতে।