রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে টেকসই উন্নয়নে দক্ষতা শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও  : ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে টেকসই উন্নয়নে দক্ষতা সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এবারের প্রতিপাদ্য বিষয়”শেখ হাসিনার দর্শন,কারিগরি শিক্ষার উন্নয়ন” শিরোনামে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে শিল্পকারখানা ও কারিগরি শিক্ষা সম্পর্কিত তথ্য তুলে ধরতে  ঠাকুরগাঁওয়ে  “দক্ষতা শীর্ষক সম্মেলন” অনুষ্ঠিত হয়।
স্কিলস এন্ড ট্রেনিং এনহাচমেন্ট প্রজেক্ট শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে শনিবার (১৫ জুন) সকালে ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের হলরুমে এ দক্ষতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো: আলী আকবর খানের সভাপতিত্বে দক্ষতা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান  এ্যাড.অরুণাংশু দত্ত টিটো।
এ সময় মূল আলোচক হিসেবে সম্মেলনে বক্তব্য দেন, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কেএম হাসান রিপন। দক্ষতা সম্মেলন অনুষ্ঠানের শুরুতে ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের প্রধান ও  এর ফোকাল পার্সন মো: শামীম সুলতান তার বক্তব্যে কারিগরি বিষয়ে দক্ষতা অর্জনে করণীয় সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনামুলক বিশদ কার্যক্রম তুলে ধরেন।