সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সারা দেশে পাসের হার ৮২.৮৭ শতাংশ

ডেক্সরিপোর্ট  এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে। সারা দেশের পাসের গড় হার ৮২.৮৭ শতাংশ। এবছর জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

রবিবার বেলা ১১টার পর শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভে রাজধানীর সেগুনবাগিচা থেকে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান,মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ।

গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৫ হাজার ৫৯৪ জন।

এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তাদের মধ্যে ৮৪ দশমিক ১০ শতাংশ পাস করেছে। আর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।

রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়।

সে সময় তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।