বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, বিকাল ৫:৪২
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

বাস ভাড়া বাড়লো ৬০ শতাংশ

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা মোকাবেলায় সাধারণ ছুটি শেষে সোমবার ( ১ জুন) থেকে চালু হবে বাস সার্ভিস। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিহণ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাসে অর্ধেক যাত্রী নেয়ার শর্তে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। যা সোমবার থেকে কার্যকর হবে।

রোববার (৩১ মে) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা জানিয়েছেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস অথবা মিনিবাস চলাচলের ক্ষেত্রে বিদ্যমান ভাড়ার যাত্রী প্রতি কিলোমিটার ১.৪২ টাকা।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস অথবা মিনিবাস চলাচলের ক্ষেত্রে বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বৃদ্ধি, যা যাত্রী প্রতি কিলোমিটার যথাক্রমে ১.৭০ টাকা ও ১.৬০ টাকা। বাস অথবা মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ৭.০০ টাকা ও ৫.০০ টাকা)

ঢাকা ট্রান্সপোর্ট (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদি, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলে বাস অথবা মিনিবাস ভাড়ার হার যাত্রী প্রতি কিলোমিটার ১.৬০ টাকা।

বাসে সিটের অর্ধেকের বেশি যাত্রী নেয়া যাবে না, স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করানো হবে। দাঁড়িয়ে যাত্রী নেয়া যাবে না, ভাড়ার চার্ট দেখিয়ে ভাড়া নিতে হবে। যাত্রীদের মাঝে একটি করে সিট খালি রাখতে হবে ইত্যাদি শর্তাবলী দেয়া হয়েছে।