শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, সকাল ৬:২৪
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৪০৮ মৃত্যু, আক্রান্ত ৫ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনাভাইরাসে ইউরোপ আমেরিকার পর এখন ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাতিন আমেরিকার দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪০৮ জনের মৃত্যু হয়েছে এই মহামারীতে।আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪০৯ জন। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৫ লাখ ছাড়িয়ে গেছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৮৪৯। অপরদিকে, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৩১৪ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার উপস্থিতি ধরা পড়েছে।মারা গেছেন লক্ষাধিক মানুষ।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল।লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে পেরু, চিলি এবং মেক্সিকোর মতো দেশগুলো।

এদিকে, ব্রাজিলে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬ হাজার ৫৫৫ জন। দেশটিতে আক্রান্তদের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৯৮০ জন চিকিতসাধীন। ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।