সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩৪
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বরিশাল র‌্যাব-৮ ‘র অভিযানে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস চক্রের দুই হোতা গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট:প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ । এরা হলেন- পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদি গ্রামের মো. হাসান মামুন (৪০) এবং একই জেলার গলাচিপা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শাহাদত হোসেন সোহাগ (৩৫)।

শনিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার শান্তিনগর থেকে মামুন হাসানকে এবং একই দিন রাত সোয়া ১১টায় শাহদত হোসেন সোহাগকে পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নমুনা প্রশ্নপত্রসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার বিকেলে বরিশাল র‌্যাব-৮ সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানিয়েছে, গত ৩১ মে অনুষ্ঠিত পটুয়াখালী জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পটুয়াখালী থানায় মামলা দায়ের হলে পুলিশের পাশাপাশি র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামুন ও শাহাদত হোসেন এ চক্রের সঙ্গে জড়িত থাকার সত্যতা নিশ্চিত হয়ে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতাররা প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রশ্নপত্র হস্তান্তরের জন্য তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ৪-৫ জনের বেশ কয়েকটি করে গ্রুপ তৈরি করে চুক্তিবদ্ধ প্রার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করত। পটুয়াখালী ছাড়াও দেশের বেশ কয়েকটি জেলায় তাদের নেটওয়ার্ক রয়েছে। র‌্যাব আরও জানায়, এই চক্রের সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।