শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:১৮
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নড়াইলের কাশিপুরে এক ব্যক্তিকে শ্বাস রোধ করে হত্যা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:  নড়াইলের কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে নাজমুল শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে থানা পুলিশ গিলাতলা পশ্চিমপাড়া ইটভাটা সংলগ্ন নির্মাণাধীন একটি বাড়ির সিড়ির নিচে থেকে লাশ উদ্ধার করে।নিহত নাজমুল গিলাতলা গ্রামের মোসলেম উদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়,নাজমুল রোববার রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি। সোমবার সকালে স্থানীয় লোকজন গ্রামের পশ্চিমপাড়ায় অবস্থিত ইটভাটা সংলগ্ন নির্মণাধীন একটি বাড়ির সিড়ির নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে।

নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান,নাজমুলকে পরকীয়া প্রেমের জের ধরে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরো তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের প্রকৃত ঘটনা জানা যাবে।লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে ওসি জানান।