শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাংলাদেশে করোনার বিস্ফোরণ ঘটেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক   জনসংখ্যার ঘনত্ব বেশি হলেও বাংলাদেশ করোনা ভাইরাসের বিস্ফোরণ ঘটেনি বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমনটি বলা হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তিন সপ্তাহ পর পর দক্ষিণ এশিয়ায় করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ বাড়লেও করোনা ভাইরাসের বিস্ফোরণ ঘটেনি।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, দক্ষিণ এশিয়ায় শুধু ভারতই নয় বাংলাদেশ, পাকিস্তানসহ অন্যান্য দেশেও জনসংখ্যার ঘনত্ব অনেক। সেখানে করোনার বিস্ফোরণ ঘটেনি। তবে যে কোন সময় বিস্ফোরণ হতে পারে।