সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনাযুদ্ধে প্রাণ হারালেন আরেক পুলিশ সদস্য

ডেক্সরিপোর্ট  চলমান মহামারী করোনাযুদ্ধে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরেক সদস্য। আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এসআই (নিরস্ত্র) মো. একরামুল ইসলাম (৪৫)।

তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (৬ জুন) মারা যান তিনি।

একরামুলের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কাঁঠালিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৮ জন সদস্য করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন দিয়েছেন।