রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ডেক্সরিপোর্ট   করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাকে জিরা নিয়ে বন্দরে প্রবেশে মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হয়। বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার সকাল থেকে দুই দেশের মাঝে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দরে ৪০ টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে। হিলি ব্যবসায়ী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শানিনুর রেজা শাহিন বলেন , গত শনিবার থেকে হিলি বন্দর দিয়ে আমদানি রফতানি চালু হওয়ার কথা থাকলেও ওপারে ঝামেলার কারনে আজ সকাল থেকে আমদানি রপ্তানি শুরু হলো। জিরো পয়েন্ট থেকেই সরকারি সামাজিক দূরত্বসহ সকল নিয়ম কানুন মেনেই আমদানি করা হচ্ছে।

 

এদিকে জিরো পয়েন্ট গেটে বাসনো হয়েছে জীবাণুনাশক ট্যানেল, হ্যান্ড থ্যার্মাল দিয়ে মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। প্রতিটি গাড়িকে জীবাণুনাশক স্প্রে মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

 

দীর্ঘদিন পর আমদানি-রপ্তানি চালু হওয়ায় হিলি বন্দরের শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছিল। আমদানি-রপ্তানি চালু হওয়ায় আমদানিকারকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছে।