সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় সৌদি রাজপুত্রের মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে রাজপুত্রের মৃত্যু হয়েছে। সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৃহস্পতিবার কোভিড-১৯ এর কারণে একজন সৌদি যুবরাজ মারা গেছেন।

সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৃহস্পতিবার কোভিড-১৯ এর কারণে একজন সৌদি যুবরাজ মারা গেছেন। রয়্যাল কোর্ট প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুর ঘোষণা দেয়। কিন্তু কোর্টের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে তথ্য দেওয়া হয়নি।

তবে আবদুল আজিজের মৃত্যুর পর রাজ পরিবারের অনেক সদস্যই হাসপাতাল কিংবা নিজে বাসভবনে করোনার চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে

সৌদি লিক জানিয়েছে, দেশটি চিকিৎসক নিজার বাহবরি নিশ্চিত করেছেন যে, এক হাজার দু’শরও বেশি করোনা রোগী আছেন; যাদের অবস্থা গুরুতর। তাদের ভেন্টিলেটর দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেদ্দা ও রিয়াদের অবস্থা খুবই শোচনীয়।

রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সৌদি আরবের রাজ পরিবারে। রিয়াদের গভর্নরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে রাজ পরিবারের একশ ৫০ জন আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তেল সমৃদ্ধ দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে সাতশরও বেশি মানুষের।