সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও দেশটির ক্ষমতাসীন দলের রেলমন্ত্রী শেখ রশিদও করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার দেশটির এ দুই রাজনীতিবিদ করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন।

পিএমএল-এন মুখপাত্র মারিয়ম আওরাঙ্গজেব সাবেক প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন এ মুখপাত্র।

এদিকে রেলওয়ে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রেলমন্ত্রীর করোনা আক্রান্তের বিষয়টি জানানো হয়। তবে তার কোনো করোনা উপসর্গ ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, শেখ রশিদ চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহের জন্য নিজ বাড়িতে আইসোলেশনে গেছেন।