মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

পশ্চিমবঙ্গের লকডাউনের সময়সীমা আবারো বাড়লো

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গে আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো লকডাউন এর সীমা। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার (৮ জুন) সন্ধ্যায় তাঁর কর্মস্থল নবান্নে সাংবাদিকদের সামনে নিয়মিত ব্রিফিংয়ে সময় এই ঘোষণা দেন। মমতা বলেন, যেরকম চলছিল ঠিক সেরকম টি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এর আগে ১৪ জুন পর্যন্ত লকডাউন এর ঘোষণা করেছিলেন মমতা।

যদিও ভারতে এই মুহূর্তে লকডাউন পর্বের পর আনলক ১ শিরোনামের লকডাউন চলছে।  লোকাল ট্রেন এবং মেট্রোরেল ছাড়া দেশটিতে মোটামুটি সব ধরনের গণপরিবহন চলছে।

৮ জুন সোমবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি সব দপ্তর খুলে গেছে, এমনকি খুলে দেয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি দপ্তরে ৭০% কর্মী নিয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চালানো হবে কার্যক্রম।

৩০ জানুয়ারি প্রথম কোভিড শনাক্ত হয়। এর প্রায় আড়াই মাস পর ২৫ মার্চ থেকে দেশটিতে শুরু হয় লকডাউন। চার দফায় ৬৮ দিনের লকডাউন শেষ করে দেশটিতে এখন চলছে এক শিরোনামের কর্মসূচি।

তবে যে মুহূর্তে দেশটি স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে সেই মুহূর্তে বিশ্বের করোনা আক্রান্ত নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। প্রায় আড়াই লাখ মানুষের শরীরে মিলেছে এই ভাইরাস। মারা গেছেন প্রায় সাড়ে সাত হাজার মানুষ। তবে সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৭০ জন।