সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

জোনভিত্তিক লকডাউনের অনুমতি দিলেন প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউনসহ জোনভিত্তিক যে কোনো পদক্ষেপ নিতে পারবে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অনুমতি দিয়েছেন।

গতকাল সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো এলাকায় যদি সংক্রমণের মাত্রা বেশি থাকে তাহলে সে ক্ষেত্রে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার দরকার হলে স্থানীয় প্রশাসনই তা নিতে পারবে। দেশের প্রচলিত সংক্রামক ব্যাধি আইনেই সেই ক্ষমতা দেওয়া আছে।

তিনি জানান, জোনওয়ারি রেড, ইয়েলো ও গ্রিন ভাগ করে লকডাউনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রযুক্তি ব্যবহার করে আইসিটি বিভাগ যেভাবে জোনিং করার প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী সেটির প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, এ সিস্টেম সারা পৃথিবীতেই আছে। আর রেড জোন থাকলে ভালো, এতে মানুষের সতর্কতা বাড়বে।