মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

কাশ্মীরে কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক  ভারতের জম্মু-কাশ্মীরে কংগ্রেস নেতা অজয় পণ্ডিত ভারতীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, সোমবার বিকালে বাড়ির বাইরে ঘুরছিলেন ৩৫ বছরের কংগ্রেস নেতা অজয় পণ্ডিত ভারতী। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় অজয় ভারতীর।

এদিকে ওই কংগ্রেস নেতাকে খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শোক প্রকাশ করে বলেন, অনন্তনাগে সরপঞ্চ অজয় পণ্ডিতকে খুনের কথা শুনে আমি খুবই দুঃখ পেয়েছি। একজন তৃণমূল স্তরের নেতার ওপর এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা করি।