রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

উপসর্গহীন করোনায় আক্রান্ত ব্যক্তি সংক্রমণ ছড়ায় না: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক  উপসর্গ নেই এমন করোনা আক্রান্ত ব্যক্তিদের থেকে সংক্রমণ ছড়ায় না। যদি ছড়ায় সে ঘটনা ‘খুবই বিরল’। সোমবার এমনটি জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখভ।

করোনা ভাইরাস আবির্ভাবের পর প্রাথমিক ভাবে পাওয়া তথ্যে বলা হয়, করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তা করোনা পজিটিভ ব্যক্তি উপসর্গহীন হলেও ছড়ায়।

এর পর গতকাল এনিয়ে ডব্লিউএইচও’র পক্ষ থেকে নতুন করে এই তথ্য বলা হল।

তবে মারিয়া ভ্যান জানান, কয়েকটি দেশের পরিসংখ্যান ও তথ্য থেকে এমন ধারণা করা হচ্ছে। এনিয়ে পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

মারিয়া ভ্যান বলেন, সরকারের উচিৎ এখন করোনা শনাক্তকরণের ওপর জোর দেয়া এবং করোনায় আক্রান্ত উপসর্গ ব্যক্তিদের আইসোলেশনে রাখা। সেইসঙ্গে যারা আক্তান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছে তাদের চিহ্নিত করা।

এদিকে বিশ্বজুড়ে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে এবং আক্রান্ত দেশগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও’র ডিরেক্টর জেনারেল ড. টেডরোস আধানম।

তিনি বলেছেন, গত ১০ দিনের মধ্যে নয়দিনই নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে এক লাখেরও বেশি করে। সর্বশেষ রবিবার এই সংখ্যা ছিল এক লাখ ৩৬ হাজার, যা বিশ্বজুড়ে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। সিএনবিসি, এনডিটিভি, জি নিউজ।