রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা নেগেটিভ হলেও নাসিমের অবস্থা অপরিবর্তিত

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শরীরে দ্বিতীয়বার পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া যায়নি। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেগেটিভ রিপোর্ট এসেছে। আগামীকাল বুধবার আবারও তার নমুনা পরীক্ষা করা হবে।

তবে তার শরীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড আরও ৭২ ঘণ্টা মোহাম্মদ নাসিমকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদ নাসিমের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই। তবে আর অবনতিও হয়নি। আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে সোমবার রাতে বৈঠক করেছেন তার মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক। স্বাস্থ্যের অবনতি না হওয়ায় তারা কিছুটা আশাবাদী হয়ে উঠেছেন। তারা কিছু ওষুধ পরিবর্তন করে দিয়েছেন।

গত সোমবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে রাতে তার করোনার পজিটিভ আসে। করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় মোহাম্মদ নাসিম গত শুক্রবার (৫ জুন) ভোরে স্ট্রোক করেন। পরে জরুরিভাবে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

এরপর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ড সভা করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। সেখানে তাকে সময় বাড়িয়ে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়।