সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনা মোকাবিলায় আস্থা রাখুন প্রকৃতিতে

অনলাইন ডেস্ক  প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদের ওপর নির্ভর করে নানা রোগের মুক্তির পথ তৈরি করেছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। আজও চিকিৎসা ক্ষেত্রে আয়ুর্বেদ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ক্ষেত্রে আয়ুর্বেদ ওষুধের সাহায্য নিলে সংক্রমণের দাপট অনেকাংশে আটকানো যায় বলে দাবি আয়ুর্বেদ চিকিৎসকদের।

করোনা মোকাবিলায় ওষুধের পাশাপাশি সমান কার্যকর প্রাকৃতিক নানা উপাদান। যারাই করোনা জয় করে সুস্থ হচ্ছেন, প্রায় প্রত্যেকেই বলছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা ওষুধের পাশাপাশি নিয়মিত বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছেন।

সম্প্রতি কলকাতার জনপ্রিয় আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ‘পাবমেড’ নামক মেডিক্যাল জার্নালে কোভিড-১৯-এর সংক্রমণে মারাত্মক নিউমোনিয়া প্রতিরোধক ভেষজ উদ্ভিদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এছাড়াও শ্রীলঙ্কায় ভারতীয় আয়ুর্বেদিক ওষুধ প্রয়োগ করে উল্লেখযোগ্য ভালো ফল পাওয়া গিয়েছে।

প্রাকৃতিক কোন উপাদান কীভাবে ব্যবহার করলে, কী উপকার পেতে পারি আসুন জেনে নেই: 

•    গরম পানি খাবার হজমে সাহায্য করে। তাই গরম পানিতে লেবুর রস মিশিয়ে সেই পান করুন
•    প্রতিদিন গুলঞ্চ সেবন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে

•    রান্নায় হলুদ, জিরা, ধনে,আদা, রসুন ব্যবহার করুন
•    শুকনো কাশি হলে দিনে একবার গরম পানিতে পুদিনা পাতা দিয়ে ভাপ নিন

•    লবঙ্গ-গুঁড়া ও মধু মিশিয়ে দিনে দু’-তিন বার খাওয়া যেতে পারে
•    তুলসি, দারুচিনি, গোলমরিচ-গুঁড়া দিয়ে চা পান করুন। চিনির বদলে দিন মধু বা গুড়
•    রাতে ঘুমের কয়েক ঘণ্টা আগে আধা চা চামচ হলুদ গুঁড়া এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে পান করুন
•    কালোজিরা ও মধু মিশিয়ে খেলে সব ধরনের জীবাণুর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে।