সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

প্রধানমন্ত্রীর সহায়তা পেলো আম্পানে ক্ষতিগ্রস্ত বরিশালের ৭৭ পরিবার

ডেক্সরিপোর্ট  প্রতিবন্ধী এবং ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান করেছে বরিশালের জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসব সহায়তা ‍প্রদান করা হয়।

এসব পরিবারকে ১৫৫ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা করে মোট ৪ লাখ ৬৫ হাজার টাকা অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর বরিশালের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশাসন কুমার রায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সমাজসেবার প্রবেশন অফিসার বরিশাল সাজ্জাদ পারভেজ, বরিশাল সদর উপজেলার পিআইও মো. কামরুজ্জামান।