মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৬
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

পটুয়াখালীতে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২০৪

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে তিনটি শিশু, চারজন নারী রয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২০৪ জনে।

আইইডিসিআরে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল বুধবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জেলায় এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। তাঁদের মধ্যে বাউফলে তিনজন, দুমকিতে দুজন, কলাপাড়য় দুজন, সদর উপজেলায় দুজন। এ ছাড়া গলাচিপা ও মির্জাগঞ্জে একজন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত রোববার পর্যন্ত জেলায় ৩ হা্জার ৩২৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। পরীক্ষার প্রতিবেদনে ২০৪ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ৩০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। করোনায় সংক্রমিতদের সংস্পর্শে আশা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।