সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৫
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

বরগুনায় মাঝের চর এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

বরগুনা প্রতিনিধি  বরগুনায় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় একটি অস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। অভিযানে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব সুন্দরবন সংলগ্ন মাঝেরচরে অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড। ঘণ্টাব্যাপী অভিযানে একটি অস্ত্র তৈরির আস্তানা থেকে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান শেষে মাঝেরচরের অস্ত্র তৈরির আস্তানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করবে কোস্টগার্ড।