রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের করোনা শনাক্ত হয়েছে।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গেও শুক্রবার কথা হয় বিভিন্ন গণমাধ্যমের। গণমাধ্যমগুলোকে তিনি বলেন, তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছি। বৃহস্পতিবার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে।

এ সময় তিনি আরো বলেন, আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি।