রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৫০
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

করোনায় আক্রান্ত বদি

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে ।

এ বিষয়ে বদির প্রেস সচিব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, শুক্রবার বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে । পাঁচ-ছয়দিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (১৮ জুন) বদিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বর্তমানে ঢাকার পথে রয়েছেন তিনি। ওনার শারীরিক অবস্থা ভালো এবং সুস্থ আছেন।

হেলাল উদ্দিন বলেন, অসুস্থবোধ করায় বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে নমুনা দেন তিনি এবং তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতার। এর মধ্যে স্যারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে ওনার স্ত্রীর শরীরে টাইফয়েড ধরা পড়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের করোনা পরীক্ষার নেতৃত্ব দেয়া সহকারী অধ্যাপক চিকিৎসক শাহজাহান নাজির বলেন, শুক্রবার নমুনা পরীক্ষায় আবদুর রহমান বদির করোনা শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রীর করোনা নেগেটিভ এসেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দেয়া হয়েছে।

আব্দুর রহমান বদি দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ, মানবপাচার প্রভৃতি অভিযোগ ওঠায় সমালোচনার মুখে পড়েন এমপি বদি। এরই পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার স্ত্রীকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।