শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে নিহত ৮

অনলাইন ডেস্ক  ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপিয়ান ও পাম্পোরে গত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানে ৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী গোয়েন্দা সূত্রে খবর পায় পাম্পোরে একটি মসজিদের ভেতরে আত্মগোপন করে আছে কিছু জঙ্গি। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের মসজিদ থেকে বের করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। এরপর তারা বাইরে বের হয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার চেষ্টা করলে, নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হন।

খবরে বলা হয়েছে, মসজিদের নিরপত্তায় আইইডি বা কোনো প্রকার গুলি ছোড়েনি সেনাবাহিনী। এভাবে জঙ্গি দমনে খুশি স্থানীয় মানুষ ও মসজিদ কমিটি। তারা পুলওয়ামা জেলা পুলিশ প্রধান তাহিরকে ধৈর্য ও পেশাদার মনোভাব দেখানোর কারণে ধন্যবাদ দিয়েছেন।

অপরদিকে সোপিয়ানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে আরও ৫ জঙ্গি নিহতের কথা জানানো হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৮ জন নিহত হয় বলে গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে।