শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৪৯
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ, কলকাতা থেকে আংশিক দেখা যাবে

সৌম্য গঙ্গোপাধ্যায়,কলকাতা প্রতিনিধি  ৬ মাসের মধ্যে দ্বিতীয়বার সূর্যগ্রহণ। রবিবার বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। কলকাতা থেকে অবশ্য আংশিক গ্রহণ দেখা যাবে। রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড সহ ভারতের কয়েকটি জায়গা থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে কলকাতার আকাশ রবিবার সকালে পরিষ্কার থাকবে কি না, তার উপরেই গ্রহণ দেখার বিষয়টি নির্ভর করছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রাজস্থানের ঘরসানা থেকে শুরু হবে বলয়গ্রাস। শেষ হবে দেরাদুন পেরিয়ে উত্তরাখণ্ডের যোশীমঠে। বলয়গ্রাস চলবে ৪ ঘণ্টা ধরে। শুরু সকাল ১০টা ২০-তে। শেষ দুপুর ২টো ২০তে। আংশিক গ্রহণ দেখা যাবে গুজরাতের ভুজ থেকে। সকাল ৯টা ৫৮ মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ। শেষ হবে অসমের ডিব্রুগড়ে দুপুর ২টো ২৯-এ। অর্থাত্‍ আংশিক গ্রহণ চলবে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে। কলকাতায় গ্রহণ শুরু হবে সকাল ১০টা ৪৬ মিনিটে। গ্রহণের তুঙ্গ মুহূর্ত বেলা ১২টা ৩৫ মিনিটে। শেষ দুপুর ২টো ১৭ মিনিটে।

জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, ‘গ্রহণ কতটা দেখা যাবে তা নির্ভর করে ভৌগলিক অবস্থানের ওপর। কলকাতায় সূর্য ঢাকা পড়বে প্রায় ৬৫ শতাংশ। দার্জিলিং-এ ৭০ শতাংশ।’

সূর্যের আলোয় আলোকিত হয় সবক’টি গ্রহ ও উপগ্রহ। ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য আর পৃথিবীর মাঝে এসে পড়লে হয় সূর্যগ্রহণ। চাঁদ যখন পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়, তখন রাতের মতো অন্ধকার নেমে আসে পৃথিবীতে। তাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস গ্রহণে গোটা সূর্য, চাঁদের আড়ালে ঢাকা পড়ে না।

ফলে সূর্যের চারপাশের অংশ উজ্জ্বল বলয় হিসেবে দেখা যায়। সূর্যকে তখন মনে হয় ‘রিং অফ ফায়ার’। চাঁদ যখন সূর্যের একাংশকে ঢেকে দেয়, তাকে বলে আংশিক গ্রহণ।