বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৬
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

দুর্নীতি ও প্রতারণার অভিযোগে ১৪ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর

ডেক্সরিপোর্ট  দুর্নীতি দমন কমিশনের নির্দেশনার প্রায় সাড়ে ৬ মাস পর দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তের অভিযোগে চৌদ্দটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করলো স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন এ নির্দেশ দেন। নথি বিশ্লেষণ করে দেখা যায় এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটার ১৩১ কোটি টাকা আত্মসাৎ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা মেডিকেল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানের এমএসআর, ভারী মেশিন ও সামগ্রী কেনা কাটায় অনিয়ম ও দুর্নীতির ওঠা অভিযোগ তদন্ত করে ২০১৯ সালের ১২ই ডিসেম্বর চৌদ্দটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান দুদক সচিব।

এর ১৭৮ দিন পর এ মাসের ৬ তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ অধিশাখা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালকে দুদকের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেন।

নথিতে দেখা যায়, ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি করে ১৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯টি মামলা রয়েছে। ২০১৮ ও ১৯ সালে মামলাগুলো করে দুদক।