বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৬
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বাবা-মা’র করোনা নেই, কিন্তু সদ্যজাত ৩ সন্তান করোনায় আক্রান্ত!

অনলাইন ডেস্ক  সম্প্রতি লাতিন আমেরিকায় ঘটেছে এমন একটি ঘটনা যেটি সত্যি অবাককাণ্ড। সদ্যজাত তিন জমজ শিশুর করোনা ধরা পড়েছে। যাদের মধ্যে দু’টি ছেলে ও একটি মেয়ে শিশু রয়েছে। যদিও তাদের বাবা-মা’র কেউই করোনায় আক্রান্ত নন।

উইয়ন নিউজের একটি প্রতিবেদন থেকে জানা গেছে জমজ শিশুগুলো জন্ম নেয়ার পর বেশ কয়েক ঘণ্টা ধরে তাদের পরীক্ষা করা হয়। তারা করোনায় কিভাবে আক্রান্ত হলো তা নিশ্চিত করতে শিশুদের বাবা-মারও করোনা টেস্ট করা হয়। কিন্তু তাদের টেস্টের ফলাফল নেগেটিভ আসে।

এদিকে সদ্যজাত তিন জমজ শিশুর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির চিকিৎসকদের একটি অভিজ্ঞ দল।

তিন শিশুর চিকিৎসায় নিয়োজিত থাকা চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের মধ্যে একটি ছেলে শিশু শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছে। তাকে বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দু’জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।