সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তরুণরাই যুক্তরাষ্ট্রে করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে একদিনে ৪২ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই তরুণ।

এ অবস্থায় সংক্রমণরোধে বিভিন্ন রাজ্যে আবারো আরোপ করা হচ্ছে বিধি-নিষেধ। এদিকে, মার্কিনদের ইউরোপ ভ্রমণে ইইউ নিষেধাজ্ঞা দিতে পারে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

শুক্রবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় ১০ হাজার ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। জুনের মাঝামাঝি থেকেই প্রতিদিন শনাক্তের নতুন নতুন রেকর্ড গড়ছে অঞ্চলটি। এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাসেও। অধিকহারে পরীক্ষা আর গণসংক্রমণ; আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

একজন বিশেষজ্ঞ জানান, এপ্রিল এবং মে মাসের শুরুতে করোনায় আক্রান্ত বয়স্ক রোগীর সংখ্যা বেশি দেখা গেছে। কিন্তু এখন উল্টো। তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে। যাদের বয়স ২০ থেকে ৪৪। তাদের অনেকের কোনো উপসর্গ নেই। কিন্তু পজেটিভ। তারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর ভাইরাস ছড়াচ্ছে।