সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হেলমেট-মাস্ক ছাড়াই বাইকে ভারতের প্রধান বিচারপতি, নিন্দার ঝড়

অনলাইন ডেস্ক ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে হার্লে ডেভিডসন বাইকে চড়ে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় সমালোচনার ঝড়। খবর এনডিটিভির।

কারণ প্রধান বিচারপতি নিজেই দেশের প্রচলিত আইন ও করোনা পরিস্থিতিতে জারি করা স্বাস্থ্যবিধি কোনোটারই তোয়াক্কা করেননি।

ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এখন নিজের শহর নাগপুরেই রয়েছেন। এই লকডাউনে তাকে দেখা গেল অভিজাত ওই বাইকে চড়ে বাইরে বের হতে।

আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তো হইহই রইরই ব্যাপার। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বাইকের প্রতি ভালোবাসার কথা অনেকেই জানেন, আগে একটি বুলেট চালাতেন তিনি।

তবে এবার কালো জামা এবং কালো প্যান্ট পরে একটি কালো হার্লে ডেভিডসনে চড়া প্রধান বিচারপতির ছবি টুইট করলো ‘বার অ্যান্ড বেঞ্চ’ নামে একটি সংস্থা।

এই ছবি দেখে অনেকেই চমকে গেছেন। কেউ কেউ আবার এই প্রশ্নও তুলেছেন, বাইকে সওয়ার প্রধান বিচারপতির মাথায় হেলমেট বা মুখে মাস্ক পরা নেই কেন?

২০১৯ সালের নভেম্বরে যখন দেশের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন বিচারপতি বোবদে, তখনই তিনি একাধিক সাক্ষাৎকারে বাইকের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।

গত বছর একটি ভারী বাইকের টেস্ট-রাইডের সময় আহতও হন তিনি। তবু বাইকের প্রতি ভালোবাসা তার এতটুকু কমেনি।