সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বুড়িগঙ্গায় ভেসে উঠল আরও এক লাশ

ডেক্সরিপোর্ট  রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মাথায় আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আবদুর রহমান বেপারী (৪৫)।

নৌ পুলিশ সদরঘাট থানার এসআই মো. শহীদ  এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবদুর রহমান বেপারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আবদুল্লাহপুরের মৃত শমসের বেপারীর ছেলে। গতকাল (সোমবার) আবদুর রহমান বেপারী সাত বছরের শিশু সিফাত ও স্ত্রী হাসিনার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় এক পরিবারের তিনজন প্রাণ হারালেন।

এর আগে মঙ্গলবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণার আগে অনিক (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। তিনি মুন্সিগঞ্জের মিরকাদিম থানার নুরপুর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ডুবে যাওয়া লঞ্চ এমবি মর্নিং বার্ড লঞ্চের গ্রিজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৯টায় বুড়িগঙ্গার শ্যামবাজার উল্টিগঞ্জ পয়েন্টে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের এমবি মর্নিং বার্ড লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত ৮জন নারী, ৩ জন শিশুসহ ৩৪ জন যাত্রীর লাশ উদ্ধার করা হল।