শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৫
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদ পর্যন্ত চলাচল সীমিত রেখে শপিংমল খোলা-বন্ধের সময় পরিবর্তন

ডেক্সরিপোর্ট  প্রানঘাতী মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতিতে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এ সময়ে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর আবেদন জানিয়েছিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান সাক্ষরিত ওই আবেদনে দেখা যায়, সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়, সরকারের নির্দেশনা মেনেই মার্কেট খোলা রাখছেন ব্যবসায়ীরা। তবে খোলা রাখার সময় কম হওয়ায় বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানানো হয় ।