শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সকাল ৯:০৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢামেকের ২০কোটি টাকার খাবারের খরচ বিষয়ে গণমাধ্যমের খবরটি অসত্য

ডেক্সরিপোর্ট  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের অস্বাভাবিক খরচের বিষয়ে যে খবর প্রকাশ হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন।

বুধবার (০১ জুলাই) সকালে সংবাদ সম্মেলেনে এ দাবি করেন তিনি। পরিচালক বলেন, এ পর্যন্ত চিকিৎসক-নার্স কর্মচারী ও আনসার সদস্য মিলে কোভিড রোগীদের চিকিৎসায় ৩ হাজার ৬২৮ জন দায়িত্ব পালন করেছেন। তাদের তিনবেলা খাবার খরচ ও হোটেলে থাকা মিলিয়ে এই টাকা চাওয়া হয়েছিল বলে জানান তিনি।

ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন বলেন, ‘চিকিৎসকের থাকা খাওয়া খরচ নিয়ে গণমাধ্যমে যেসব খবর প্রচার করা হচ্ছে তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা সকলেই এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’