শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১:২৪
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিয়ানমারে পাথরের খনিতে ভূমিধসে নিহত ১১৩

অনলাইন ডেস্ক  মিয়ানমারের জেড পাথরের খনিতে ভয়াবহ ভূমিধসে ১১৩ জনের মৃত্যু হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনেরও বেশি শ্রমিক।

বৃহস্পতিবার (০২ জুলাই) মিয়ানমারের ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয় সংবাদমধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

মিয়ানমারের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আটকেপড়াদের সবাই খনি শ্রমিক। তারা সেখানে পাথর সংগ্রহ করছিলেন।

মিয়ানমার ফায়ার সার্ভিস তাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদাপানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি।

সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার খনি-ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান।

মূলত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায় স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়। এ খনিতে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা।

সূত্র: ব্যাংকক পোস্ট ও আল-জাজিরা।