শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম :
প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়!

পানি সম্পদ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। সম্প্রতি জাতীয় সংসদে নমুনা পরীক্ষার পর পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।

আসিফ আহমেদ বলেন, ‘যতদূর শুনেছি,স্যার পুরোপুরি সুস্থ রয়েছেন। কয়েকদিন আগে জাতীয় সংসদের পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে স্যার সিএমএইচে ভর্তি আছেন। তিনি সেখানে কোয়ারেন্টিন করছেন।’

বুধবার (১ জুলাই) পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক হাসপাতালে ভর্তি হন বলে জানান জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ।

বরিশালের আওয়ামী লীগ নেতা এসএম জাকির হোসেন বলেন, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের কোনো উপসর্গ ছিলো না। তবুও তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি এবং আরো দুই একদিন দেখার পর তিনি বাসায় ফিরে যাবেন। এছাড়া সকলের কাছে দোয়া কামনা করেছেন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম।

এদিকে করোনা সংক্রমন বাড়ার সাথে সাথেই প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম নিজ এলাকা বরিশাল ৫ আসনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রান ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। কয়েক হাজার মানুষের মাঝে তার এই সহায়তা পৌছানো হয়।

এছাড়াও তিনি ফোন কলের মাধ্যমে সাহায্য পাওয়ার সুযোগ করে দেন কর্মহীন ও অসহায় মানুষদের জন্য।