রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:১৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

করোনায় দেশে একদিনে মৃত্যু ৪২, শনাক্ত ৩১১৪

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১০ জন মহিলা এবং ১৮ জন ঢাকা বিভাগের ও বাকিরা অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৯৬৮ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ১১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, দেশের মোট ৭১টি পরীক্ষাগারের মধ্যে ৬৩টি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৭৮১ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৮ লাখ ১৭ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করা হলো। এ সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ১১৪ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। সেই সঙ্গে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৯৬৮ জনের।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন।সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।