সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:১০
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পাপুলকে সহযোগিতা এবং অর্থপাচারে জড়িত থাকায় কুয়েতি সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ গ্রেফতার

অনলাইন ডেস্ক  কুয়েতে অর্থ ও মানবপাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি এমপি শহীদ ইসলাম পাপুলের মদদদাতাদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির বিচার বিভাগ।

এ ঘটনায় সর্বশেষ দুজনের গ্রেফতারের খবর পাওয়া গেছে। যাদের একজন কুয়েতের শ্রম বিভাগের এক পরিচালক এবং অন্যজন এক রাজনীতিবিদ, যিনি গত পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

সরকারি কৌঁসুলির বরাত দিয়ে আরবি দৈনিক আল-রাই এমন খবর দিয়েছে। ওই দুজনকে ২১ দিনের আটকাদেশ দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে কুয়েতের যে দুই এমপির বিরুদ্ধে পাপুলকে বেআইনি কাজে সহযোগিতা এবং অর্থপাচারে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে, তাদের বিচারের মুখোমুখি করতে সংসদীয় ইমিউনিটি প্রত্যাহার করা হয়েছে।

সালাহ খুরশিদ ও সাদুন হাম্মাদ নামে ওই দুই এমপির বিরুদ্ধে গত ২৭ জুন আনুষ্ঠানিক অভিযোগ এনেছিল সরকারি কৌঁসুলির অফিস।

তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পার্লামেন্ট সদস্য হিসেবে যে দায়মুক্তি তারা পান, তা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল সেই সময়।

আরবি পত্রিকা আল কাবাস বৃহস্পতিবার জানিয়েছে, ওই দুই এমপির সংসদীয় ইমিউনিটি প্রত্যাহার করার আবেদন অনুমোদন করেছে কুয়েতের সংসদীয় বিচারবিষয়ক কমিটি।

এ সিদ্ধান্তের ফলে কুয়েতের পাবলিক প্রসিকিউশন এখন তাদের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারবে।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে।